• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণভোটের সংস্কার পুরোপুরি মানতে হবে, খণ্ডিত নয়: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮

9600062 1

গণভোটের সংস্কার পুরোপুরি মানতে হবে, খণ্ডিত নয়: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, তার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ তারা বাস্তবায়ন দেখতে চান না।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে সরকার ও বিরোধী দল দুই পক্ষই থাকবে। এক চাকায় গাড়ি চলে না, ন্যূনতম দুই চাকা প্রয়োজন। সরকার ইতিবাচক কাজ করলে তাদের সহযোগিতা থাকবে। তবে জনস্বার্থ বিঘ্নিত হলে তারা জনগণের পক্ষেই অবস্থান নেবেন এবং তাদের অবস্থান হবে স্পষ্ট।

তিনি আরও বলেন, সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ঋণখেলাপিরা কীভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, এটি ভাবনার বিষয়। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হতে পারে না। জনগণের টাকা আত্মসাৎ করে আবার নেতা হতে চাওয়া লজ্জার।

তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তিনি কী নিয়ে আলোচনা করবেন, সেটা তার বিষয়। তবে দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যেকোনো আলোচনা হবে।

শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও বিরোধী দল হাতে হাত রেখেই দেশকে সঠিক পথে এগিয়ে নেবে। তবে দেশ ভুল পথে গেলে তারা সমর্থন দেবেন না। জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় দলটি ইতিহাসের অংশ হয়ে গেছে; জামায়াতে ইসলামী সেই ভুল করবে না।

এর আগে, সকালে কিশোরগঞ্জে পৌঁছে তিনি ইটনা উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত সমর্থক শাহ আলম ও নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় নিহত কর্মী আব্দুস সালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com