• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণমানুষের মুক্তির পথ রুদ্ধ সরকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে : রব

প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৮:১৪
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৮:১৪

96620 2

গণমানুষের মুক্তির পথ রুদ্ধ সরকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণমানুষের মুক্তির পথ রুদ্ধ করে শুধু রাষ্ট্রক্ষমতা দখলে রেখে সরকার গোটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র দিয়ে জমিদারতন্ত্র কায়েমের মাধ্যমে সমগ্র দেশের রাজনীতি ও অর্থনীতিকে সরকার জিম্মি করে ফেলেছে। গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকারের ন্যূনতম শর্ত পালন না করে অন্যায্য বলপ্রয়োগের মাধ্যমে সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতকে উস্কে দিচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ।

আজ সোমবার রাজধানীর উত্তরায় আ স ম রবের বাসভবনে আয়োজিত জেএসডি কাউন্সিল উত্তর স্থায়ী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমানুষের জন্য অংশীদারিত্বভিত্তিক ‘গণশাসন’ প্রবর্তনে রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি এখন জাতীয় রাজনীতিতে প্রধান এজেন্ডা হিসেবে পরিগণিত হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে এবং রাজনৈতিক-অর্থনৈতিক সমতাভিত্তিক সমাজ নির্মাণে জেএসডি ১০ দফা জাতির সামনে হাজির করেছে, যার বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।

স্থায়ী কমিটির আলোচনায় অংশ নেন- দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, তৌহিদ হোসেন, হীরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট কে এম জাবির, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন এবং মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণবিরোধী সরকারের অপসারণ এবং রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের প্রশ্নের আন্দোলনরত রাজনৈতিক দল ও সমাজশক্তিগুলোর সাথে যুগপৎ সংগ্রাম রচনা করে এক নতুন ‘গণশক্তি’র উত্থান ঘটাতে হবে। এই নবজাগৃত গণশক্তিই একদলীয় কর্তৃত্বপরায়ণতার বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করে গণমানুষের আকাঙ্ক্ষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করবে।

সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা জনিত প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা ভূরাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com