• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ আ’লীগের

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১১:১০
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১১:১০

ball 1

গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ আ’লীগের

জনতার আওয়াজ ডেস্ক
সারাদেশে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার (৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

পোস্টে বলা হয়, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে। সারাদেশে বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেপ্তার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সাবের হোসেন চৌধুরীসহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com