• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গয়েশ্বরের আদেশেই পুলিশের উপর হামলা: পুলিশ

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৫:১০
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৫:১০

96668596 8

গয়েশ্বরের আদেশেই পুলিশের উপর হামলা: পুলিশ

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আদেশেই বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তারা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা সকাল থেকেই আমাদের অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘনে চলাচল করতে পারেন এবং যানচলাচলে যেন বিঘ্ন না হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে তারা (বিএনপি) রাস্তা ব্লক করে। এ সময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাদের ওয়ার্নিং দেই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে।

যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, এই হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরবর্তীতে আমরা তাদের রাস্তা থেকে সরাতে সক্ষম হই। এবং সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি।

গয়েশ্বর চন্দ্র রায়েকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি এই সমাবেশে লিড দিচ্ছিলেন। তার আদেশেই বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালায়। পরবর্তীতে তাকে আমরা হেফাজতে নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com