• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রিজভীর বিবৃতি

প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৩:২০
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৩:২০

9785 6

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রিজভীর বিবৃতি

নিউজ ডেস্ক
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ, আমি এই ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু। দুএকটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে। আজ বুধবার রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

রিজভী বলেন, এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দুএকটি গণমাধ্যমবিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি বলেও জানান রিজভী।

এর আগে বুধবার ভোর রাত ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী, দেখা দিয়েছে ট্রেনের সিডিউল বিপর্যয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com