• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুম-খুন-গায়েবি মামলায় জনগণকে দমানো যাবে না: ডা. শাহাদাত

প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১০:৫২
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ১০:৫২

9666232541

গুম-খুন-গায়েবি মামলায় জনগণকে দমানো যাবে না: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গুম, বিচারবহির্ভূত হত্যা, গায়েবি মামলা দিয়ে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ জেগে উঠেছে, রাস্তায় নেমেছে। গুম খুন করে অবৈধ ক্ষমতাকে আর ধরে রাখতে পারবেন না। মানুষ এখন গুম খুনকে পায়ে পিষে ফেলতে শিখেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, আর সেদিন প্রতিটি গুম খুনের বিচার করা হবে।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) নগরীর ইপিজেড থানা বিএনপি গণমিছিল করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইপিজেড ওয়াসা গলি থেকে শুরু করে সিমেন্ট ক্রসিং গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া এ দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। দীর্ঘ ১৩ বছরের বেশি সময় একদলীয়ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুটে অনেক খেয়েছেন। এবার জনগণকে হিসাব বুঝিয়ে দিতে হবে।

96663232

তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেটা দেখতে চায়। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে নেমেছে। এখন এক দফা এক দাবি, এ সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের বিজয় নিশ্চিতের মাধ্যমে বিএনপি ঘরে ফিরবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রোকনুদ্দিন মাহমুদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com