• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুম হওয়ার পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৮:৩২
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৮:৩২

966685 15

গুম হওয়ার পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার

নিউজ ডেস্ক

গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর পল্লবীতে ৩ ও ৫ নং ওয়ার্ডে তাদের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

এসময় আমিনুল বলেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আর সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য গুলি চালানো হচ্ছে। গুম করা হচ্ছে। যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সেদেশকে কখনই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ সরকার গণতন্ত্রকে বন্দী রেখে অবাধ লুটপাট করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা আর কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নিজেদের আখের যোগাচ্ছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশ এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে দেশের জনগণ সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে। ঈদের পর জনতার আন্দোলনে এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, ইনশাআল্লাহ।

এসময় রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক এম আশরাফুল ইসলাম, আলী আহমেদ রাজু, আইয়ুব আলী তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, থানা বিএনপি নেতা মো. নয়ন, মো. শাহীন, সোলাইমান হোসেন, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ আলি গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com