• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুরুতর আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:০৭

গুরুতর আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট ধানমন্ডি পপুলার প্রাইভেট হাসপাতাল এন্ড কলেজ ছাত্রদল নেতা শ্রাবনকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্য মূল্যবৃদ্ধি, স্বেচ্ছাসেবক দল, যুবদল নেতা পুলিশের গুলিতে নিহত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পাকুন্দিয়া ছাত্রদল নেতা শ্রাবণ পুলিশের গুলিতে গুরুতর আহত পপুলার হাসপাতালে ভর্তি হন।

মহাসচিব শ্রাবণের মা’কে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন। গণতন্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।

শ্রাবণ পপুলারে আইসিইউ এচইডিইউ’তে চিকিৎসাধীন তিনি গুলির আঘাতে ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন।

বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সার্বিক তদারকি করছেন।

মহাসচিবের সাথে ছিলেন, ডাক্তার রফিকুল ইসলাম, শায়রুল কবির খান ও শ্রাবণে মা ছিলেন।

উল্লেখ গত ৪ সেপ্টেম্বর বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ভাই কিশোরগঞ্জ জেলা এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা আহবায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলকে নিয়ে দেখতে গিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com