• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপবাগ মাঠে সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩৩
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৩:৩৩

9665241 4

গোলাপবাগ মাঠে সমাবেশ করবে বিএনপি

আগামী ১০ ডিসেম্বর (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে বলেছেন। সেখানে আমাদেরকে সবধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে দেখা করে ডিবি কার্যালয়ের সামনে তিনি একথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি পুলিশের দৈনিন্দন কার্যক্রমের অংশ। আমরা আইনগতভাবে মোকাবেলা করব।

কমলাপুরে অনুমতি না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সেখানে যেহেতু খেলা চলছে, তাই আমাদেরকে বিকল্প ভেন্যুর প্রস্তাবের কথা বলা হয়। সেই হিসেবে আমরা গোলাপবাগ মাঠের জন্য আবেদন করি। সেখানেই গণসমাবেশ হবে।

এদিকে গোলাপবাগ মাঠ পরিদর্শনে গেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারসহ আরেকটি প্রতিনিধি দল।

জানা গেছে— কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com