• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রাম বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : মঈন খান

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৬
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৬

96666639 3

গ্রাম বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে প্রথমে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে, না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য বলেন, বিগত সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি। গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনামন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।

স্থানীয় নেতাদের প্রতি আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ-লালসা বিত্ত-বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে। এসময় রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহবান জানান ড. আব্দুল মঈন খান।

একই দিন গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। শীতে আপনাদের কাজে লাগবে। সেখানে মসজিদের ইমাম এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com