জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে, ষড়যন্ত্র বা চক্রান্ত না করে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেন বৃহত্তর চক্রান্তের নীল নকশা অংশ হলে সেটি হবে রাষ্ট্র এবং দেশের জন্য বিপজ্জনক। পরাজিত শক্তি নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, নানা হুমকি ধামকি দিচ্ছেন।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় রিজভী বলেন, নানাবিধ চক্রান্ত থেমে নেই, সরকার তা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা বড় বিষয়। সরকার যে কোনো ঘটনা চিহ্নিত করে তার ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।












