• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫০
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫০

978569

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়। আপনার বিচার করা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসন আমল ও বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝছি না, এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে। কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি। কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে।

তিনি বলেন, আমার সৌভাগ্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি জেলে গিয়েছিলাম ২০০৮ সালে। তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা জেল থেকে বের হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি নির্বাচনে গেলেন। তিনি বললেন, নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে। আমি নির্বাচনে না গেলে তোমাদের জেল থেকে বের করতে পারতাম না।

বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। দেশনেত্রী বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না।

মির্জা আব্বাস আরও বলেন, আর আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আবার বলছেন চট করে চলে আসবেন। আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষায় আছে। আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এ দেশের জনগণ আপনার বিচার করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com