• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁদাবাজি এবং দখলের সাথে জড়িত থাকলে বহিষ্কার: নীরব

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৫
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৫

966696 4

চাঁদাবাজি এবং দখলের সাথে জড়িত থাকলে বহিষ্কার: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
চাঁদাবাজি এবং দখলের সাথে জড়িত থাকলে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানী শাহজাদপুরে ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, আওয়ামী লীগের ৩০০ এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কারণ তারা এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। অর্থ পাচার করেছে। এদেশের ছাত্রদেরকে হত্যা করেছে। সাধারণ মানুষদেরকে গুম করেছে। তাই তাদের সৎ সাহস নাই এ দেশে থাকার।

যুবদলের সাবেক এই সভাপতি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় ২৭০০ জন ছাত্র জনতা কে হত্যা করেছে। সে একজন হত্যাকারী। তাই অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে। আমরা দেশনেতা রহমানের নেতৃত্বে তাদের সেই সব চক্রান্তকে ধুলিস্যাৎ করে দেব।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো এ দেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন দল করে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিভিন্ন দোকানপাট দখল করছে। তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, বাড্ডা থানা যুবদল নেতা বাবুল হোসেন মীর সহ বাড্ডা থানা বিএনপির নেতা কর্মিরা উপস্তিত ছিলেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com