• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:৪২
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:৪২

963256

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপির সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হক। তিনি বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, ঢাকা-১২ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের ঠাঁই হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করবো।

নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাইফুল হক বলেন, কালো টাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ প্রভাব বিস্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের জমে থাকা অন্যায় ও জঞ্জাল দূর করতে কোদাল প্রতীকই আমাদের হাতিয়ার। কোদাল দিয়েই অন্যায়ের মাটি খুঁড়ে ফেলতে হবে। আপনারা সবাই ঘরে ঘরে কোদাল মার্কার বার্তা পৌঁছে দিন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ, নিরাপদ বসবাস এবং নাগরিক সেবার মানোন্নয়নই তার নির্বাচনী অঙ্গীকার।

তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ হায়দার আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আকবার খান, আলহাজ্ব এল রহমান, মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা তামান্না, হাফিজুর রহমান কবির, আব্দুল হাই, অ্যাডভোকেট দুলাল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুবউদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মেজাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মজিবর রহমান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বাসিন্দারাও সাইফুল হকের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানান। স্থানীয় নেতারা বলেন, ঢাকা-১২ আসনে পরিবর্তনের হাওয়া বইছে এবং জনগণ এবার সৎ, সাহসী ও গণমানুষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com