• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চারদিকে সরকারের পতনের আওয়াজ উঠেছে: জাগপা সভাপতি

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ১২:৪৩
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ১২:৪৩

966002563 2 4

চারদিকে সরকারের পতনের আওয়াজ উঠেছে: জাগপা সভাপতি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজ চারদিকে ক্ষমতাসীন সরকারের পতনের আওয়াজ উঠেছে।

তিনি বলেন, সারা দেশের জনগণের দাবি এই নিশিরাতের সরকাকে আর দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুব জাগপার এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বিরোধীদলের নেতাকর্মীদের নিপীড়নের প্রতিবাদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার লুৎফর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মী ও সভা-সমাবেশে হামলা ও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আসলে সরকার তাদের ব্যর্থতা আড়াল করতেই সভা-সমাবেশে হামলার অপকৌশল নিয়েছে।

তিনি বলেন, সরকারের দুর্নীতি, লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষ জীবনধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছে। এই সরকারের পতন না হলে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে না। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ জেহাদের পরিচালনায় বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com