• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৫:৩৪
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৫:৩৪

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তাকে সিসিইউ সুবিধা–সংবলিত কেবিনে রেখেই এই চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার বিকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জাহিদ হোসেন জানিয়েছেন, রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৮ জুলাই ভোর ৪টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে ২৩ জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গত ২ জুলাই গুলশানের বাসায় ফিরেন তিনি। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

করোনাভাইরাস মহামারির শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়। এরপর ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com