• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৪১
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৪১

9603

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মার্চ) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন স্ত্রী রাহাত আরা বেগম।

সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল থাকায় তাকে দেশটিতে যেতে হচ্ছে বলে জানা গেছে।

গেল বছরের ২৯ অক্টোবর বাসা থেকে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর গেল মাসে মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘসময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তাকে এক হাতে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতে হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমি শুনেছি তিনি দেশের বাইরে যাবেন। বিস্তারিত কখন, কোন ফ্লাইটে যাবেন, এসব এখনও নিশ্চিত হতে পারিনি।

দলীয় সূত্র বলছে, বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। কেউ কেউ ঈদের পর বিদেশে যাবেন দীর্ঘমেয়াদে চিকিৎসার কাজে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন।

এর আগে বিএনপির আন্দোলন চলাকালে গেল ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সঙ্গে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com