• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চীনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১:৪০
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১:৪০

96555858

চীনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ জুন) রাত ১০টা ১৪ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা চীনের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে বিদায় জানান ঢাকার চীনের দূতাবাসের কর্মকর্তারা।

বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীনের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করার পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেন, চীনে এই সফরের মধ্য দিয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের পুরনো বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক হওয়ার কথঅ রয়েছে। আগামী ২৭ জুন রাতে বিএনপির প্রতিনিধি দলের দেশে ফিরবেন।

এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। ওই সময় প্রতিনিধি দলটি চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। তারও আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com