• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এই নাছির

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৬:২২
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৬:২২

9666989

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এই নাছির

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের গত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এর আগে এই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম যুগ্ম আহ্বায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে ১১টি টি মামলা রয়েছে। ইতোমধ্যে ২ বার কারাবরণও করেছেন।

নাছির উদ্দিন নাছির ২০০৪ সালে মাধ্যমিক (এস.এস.সি) ও ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) এবং সেশন-২০০৭-২০০৮ ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে বি.এ ( অনার্স) সফলতার সাথে উত্তীর্ণ হন। এখন সেশন-২০২০-২০২১-এ, জাপানিজ স্টাডিজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স করছেন।

নোয়াখালীর সুবর্ণচরের চর তোরাব আলী গ্রামে ১ জানুয়ারি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন নাছির উদ্দিন নাছির। বাবা সাহাব উদ্দিন, মা আফরোজা বেগম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অনুভূতি প্রকাশের সময় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে আছি। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথের আন্দোলনে থাকবো। বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলকে পরিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করে তুলতে কাজ করবো। দেশনায়ক তারেক রহমান আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন আমি তা পালনে অঙ্গীকারবদ্ধ।

দেশের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে ভালোবাসা নিবেদন করে তিনি বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর হয়ে কাজ করেছে। এই কমিটিও ক্যাম্পাসের শৃংখলা ফিরিয়ে আনতে অনড়। সেই সাথে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার মান বজায় রাখতে ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com