• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রলীগকে সুসংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ১১:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ১১:৫২

96600254 2

ছাত্রলীগকে সুসংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

সদ্য মনোনীত ছাত্রলীগ নেতাদের সাংগঠনিক কার্যক্রম ভালোভাবে পরিচালনার নির্দেশনা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগের নবগঠিত কমিটির সঙ্গে সাক্ষাতে এমন নির্দেশনা দেন তিনি।

এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানাও উপস্থিত ছিলেন।

৬ ডিসেম্বর ৩০তম জাতীয় সম্মেলনের পর ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক উপসম্পাদক মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং দক্ষিণের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com