• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, সভাপতিসহ গ্রেফতার ২০

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৪:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৪:৫৪

96665896

ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, সভাপতিসহ গ্রেফতার ২০

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই হত্যাকাণ্ডের বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ ২০ জনকে আটক করে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বিজয়নগর মোড় থেকে তাদের আটক করা হয়।

এর আগে পল্টন থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র ইউনিয়ন। পরে জিরো পয়েন্ট মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আসলে হামলা করে পুলিশ৷ এ সময় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক শোয়াইব আহমেদ আসিফকে আটক করে পল্টন থানা পুলিশ।

বাকিদের সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান অনয়, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্যদের আটক করে রমনা থানা পুলিশ।

পুলিশি হামলা, আটক, মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। আটকদের দ্রুত মুক্তি না দিলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com