• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের আক্রোশ থেকে সরকার রেহাই পাবে না : যুবদল সভাপতি

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ১০:৪৭
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ১০:৪৭

966633696 1

জনগণের আক্রোশ থেকে সরকার রেহাই পাবে না : যুবদল সভাপতি

নিউজ ডেস্ক

জনগণ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত বলে মন্তব্য করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। জনগণের আক্রোশ থেকে এই সরকার রেহাই পাবে না। আজ বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা সবাই একমত, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সামনে নিয়ে এই আন্দোলন সফল করব।

তিনি বলেন, আমাদেরকে লড়াই করতেই হবে। এ লড়াইয়ে জিততেই হবে। বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। শিগগিরই জালিম সরকারকে গদি থেকে নামানো হবে।

যুবদল সভাপতি বলেন, জনগণ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত হয়ে আছে। রাজপথ এখন বিএনপির দখলে। আওয়ামী লীগ যতই গর্জন করুক, কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত। নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তাই এবার আর রক্ষা নেই ক্ষমতাসীন সরকারের।

তিনি বলেন, দেশে ধনী-গরিরের বৈষম্য চরম আকার ধারণ করছে। ধনী আরো ধনী হচ্ছে। দ্রব্যমূল্য ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণিতে পরিণত হচ্ছে। তাই চলমান অচলাবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিকে ঘুরে দাঁড়াতে হবে।

টুকু বলেন, এই অবৈধ সরকারের সকল পাপ, অন্যায়, গুম, খুন, হত্যা এবং নির্যাতনের বিচার করা হবে। কাউকে পালানোর সুযোগ দেয়া হবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি হারুন অর রশিদ শিশির, মহসিন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন রুমন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com