• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কথাবার্তা ও কাজকর্মে সর্তক হতে হবে : তারেক রহমান

প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৮:৩৫
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৮:৩৫

9666396 26

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কথাবার্তা ও কাজকর্মে সর্তক হতে হবে : তারেক রহমান

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ

জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের সর্তক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত ৫ আগষ্টের পর জনগণের চিন্তা ধারায় পরিবর্তন ঘটেছে। বিএনপিকেও মানুষের এই চিন্তা ধারার সাথে পরিবর্তিত হতে হবে। মনে রাখতে হবে বিএনপি বিরোধী দলে ছিল, এখনও বিরোধী দলে আছে। যতক্ষন জনগন আমাদের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ না করবে। তাই জনগনের আস্থা অর্জনের জন্য দলের নেতাকর্মীদের কথাবার্তা ও কাজকর্মে সর্তক হতে হবে।

শনিবার (৩১ আগষ্ট) বিকাল ৪টায় ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগন সকল ক্ষমতার উৎস। শহীদ জিয়ার এই শ্লোগানটিকে শুধু শ্লোগান হিসাবে বিবেচনা না করে প্রত্যেকটি নেতাকর্মীর মনে তা ধারন ও বিশ^াস করতে হবে। তবেই আমাদের দল (বিএনপি) কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবে। যারা নিজেকে চালাক মনে করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। শহীদ জিয়ার শ্লোগান ছিল- জনগন সকল ক্ষমতার উৎস। এটিকে শুধু শ্লোগান হিসাবে বিবেচনা না করে প্রত্যেকটি নেতাকর্মীর মনে তা, ধারন ও বিশ^াস করতে হবে। তাহলেই আমরা অর্জন করতে পারব কাঙ্খিত ফলাফল। অনেকেই ভাবছেন স্বৈরাচার পতনের পর মাঠে তাদের আর কোন অবস্থান নেই। এরকম ভাবসাব অনেকের মধ্যে দেখা যায়। যার পতন হয়েছে সে ছিল আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। আজ তারা হয়ত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এতে আমাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। কারণ আগে আমাদের প্রতিপক্ষ ছিল দৃশ্যমান। এখন আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তারা আপনাকে এবং দলকে ক্ষতিগ্রস্থ করতে পারে। তাদের বিষয়ে সবাইকে নিজ নিজ এলাকায় সর্তক থেকে পরিকল্পনা গ্রহন করতে হবে।

985259

এ সময় স্যোসাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, স্যোসাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এই বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বৈরাচার পতন আমাদের জন্য প্রিটেস্ট এবং জনগনের আস্থা অর্জন আমাদের জন্য টেস্ট পরীক্ষা। মনে রাখতে হবে আমাদের দলের বিরুদ্ধে ভিন্ন উপায়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কেউ কেউ কে প্রতারিত করে এবং দলে অনুপ্রবেশ করে ভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশে-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই অতীতের যেকোন সময়ের চেয়ে এখন সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং কঠোর হতে হবে। যখন সুযোগ ছিল তখন বিএনপি নারীদের নিরাপত্তায়, কৃষকের উন্নয়ন থেকে শুরু করে দেশের সর্বক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মধ্যে অনেকেই ভুল করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল পিছপা হয়নি। আমরা সরকারে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম। দেশনেত্রীর শ্লোগান- মানুষ বাচাঁও দেশ বাচাঁও। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষার দায়িত্ব বিএনপির। তাই দলের প্রত্যেকটি নেতাকর্মী নিজেকে সেভাবে প্রস্তুত করুন। যে জনগন আপনাদের পক্ষে রায় দেয়। ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ হবে না বরং আমাদের লক্ষ্য অর্জন অতীতের চেয়ে অনেক কঠিন হবে। তাই দলের নেতাকর্মীদের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে।

988885852

এই মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য আফজাল এইচ খান, সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, আবু রেজা ফজলুল হক বাবলু, আবুল বাশার আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা, লিটন আকন্দ, এম.এ হান্নান খান, কায়কোবাদ মামুন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকরুদ্দিন আহম্দে বাচ্চু, আকতারুজ্জামান বাচ্চু, আকতারুল আলম ফারুক, ফাত্তাহ খান, আবুল হোসেন। এছাড়াও ময়মনসিংহ মহানগর যুবদল সভাপতি মোজ্জামেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, জেলা ছাত্রদল দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাঊদ রায়হান, উত্তর জেলা ছাত্রদল সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদসহ এই মতবিনিময় সভায় ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে তারেক রহমানের সাথে এই মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় তারেক রহমানের বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com