• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে : মান্না

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৮
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৮

96002 10

জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীদের। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের অর্থনীতি নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে অবৈধ ক্ষমতাসীনদের হটাতে হবে। আর এজন্য প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্য। সেই লক্ষ্যেই দেশের জনগণকে সাথে নিয়ে অগ্রসর হচ্ছে সব বিরোধী রাজনৈতিক দল।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে একজন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

মান্না বলেন, অবৈধ দখলদার সরকার জোরপূর্বক ক্ষমতায় থাকতে জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ কর্মসূচিতে গুলিবর্ষণ করছে। সরকারি দলের ক্যাডার এবং পুলিশ বাহিনীর সদস্যরা নানাভাবে বাধার সৃষ্টি করেছে, হামলা করেছে এমনকি পঞ্চগড়ে গুলি করে একজন বিএনপি কর্মীকে হত্যা করেছে। এরকম ন্যক্কারজনক ঘটনা এ দেশে বর্তমান ক্ষমতাসীন সরকারের ১৪ বছরের শাসনামলে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। চলমান শান্তিপূর্ণ আন্দোলনে এখন পর্যন্ত গুলি করে ৮ জন মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক।

মান্না বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে হুঁশিয়ার করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, জনগণ ফুঁসে উঠেছে, পতনের ঘণ্টা বেজে গেছে। গুলির ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com