• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের কাছে ক্ষমা চাইলেন জি এম কাদের

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৫
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৫

999685696

জনগণের কাছে ক্ষমা চাইলেন জি এম কাদের

জনতার আওয়াজ ডেস্ক
ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জাতীয় পার্টি ছিল বলে দাবি করেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি।

জি এম কাদের বলেন, ‘বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে। এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছে। তবুও ভুল ত্রুটি হলে, ক্ষমা করার অনুরোধ।’

২০১৪ সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে ‘

তিনি বলেন, ‘ছাত্রদের পক্ষে মামলা হয় যখন, তখনও সর্বাত্মক সমর্থন দেয়া হয় দলের পক্ষ থেকে। বৈষম্যের বিরুদ্ধে বরাবর সোচ্চার থেকেছে জাপা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com