• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬

9858969 2 1

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। মানুষ আজ ভোট দিতে পারে।

তিনি বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়ন করেছি। এমন কোনো এলাকা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ। উত্তরাঞ্চলে মঙ্গা দেখা যায় না। পার্বত্য অঞ্চলে সহিংসতা দেখা যায় না। পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা, খাগড়াছড়ি জেলায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পাঁচ জেলার জনসভায় লাখ লাখ কর্মী-সমর্থক আওয়ামী লীগের সভাপতির বক্তব্য শোনেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com