• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ চায় নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ: জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭

96663985

জনগণ চায় নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ চায় নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার ও মূল্যবোধের আলোকে সাজাতে চান তারা।

তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব–পরবর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে এসব পরিকল্পনার সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অনেক সংস্কার উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এই সংস্কার প্রক্রিয়া জারি রাখা এবং সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে। এই গণভোট জনগণের সাধারণ ইচ্ছা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চান।

ভাষণে জামায়াত আমির বলেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে তাদের পরিকল্পনা, কর্মসূচি ও অঙ্গীকার জনগণের সামনে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে তারাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি ও কৌশল জনগণের সামনে তুলে ধরেছেন। এর প্রতিফলন তাদের নির্বাচনি ইশতেহারেও রয়েছে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় দেশের পাশাপাশি প্রবাসী বিশেষজ্ঞরা অবদান রেখেছেন। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।

সরকার গঠনের পরপরই কাজ শুরু করবে জামায়াত উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় তারা সরকার গঠন করতে পারলে প্রথম দিনেই ফজর নামাজ আদায় শেষে তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করবেন, ইনশাল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com