• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগনের মধ্যে ঈদের আনন্দ নেই:মির্জা আব্বাস

প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০২৪ ৫:১৬
আপডেট: সোমবার, ১৭ জুন, ২০২৪ ৫:১৬

9620

জনগনের মধ্যে ঈদের আনন্দ নেই:মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক

জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঈদ বলতে যে আনন্দ বোঝায় তা গত দেড় যুগ ধরেই জনগণের মধ্যে নেই।

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ঈদ আবরি শব্দ। যার বাংলা অর্থ হলো খুশি। এই খুশি উপভোগ করার মনমানসিকতা বাংলাদেশের মানুষের মধ্যে নেই।

তিনি বলেন, অনেক কষ্ট করে কোরবানি দিচ্ছে। আমার বাড়ির (শাহজাহানপুর) পাশে কোরবানির পশুর হাট ছিল। দেখলাম বেশ কিছু বেপারি তাদের গরু বিক্রি করতে পারেনি। অর্থাৎ টাকার অভাব লক্ষ্য করা গেছে।

মির্জা আব্বাস বলেন, আজকে জনগণের মধ্যে যে কষ্ট এটা বর্তমান সরকারের জন্য। বিনাভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগণের এই কষ্ট হতো না।

‘জনগণ অক্টোপাসের মতো বন্দি অবস্থায়’

মির্জা আব্বাস বলেন, আজকে দেশের মানুষ চারদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কী রাজনৈতিক, কী অর্থনৈতিক, কী সামাজিক, কী ভৌগোলিক। আমি যদি ভৌগোলিক অবস্থার কথা বলি আমরা কিন্তু ভালো অবস্থানে নেই, শান্তিতে নেই।

968585

সেন্টমার্টিন ঈস্যুতে তিনি বলেন, দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো অভাব যদি আমরা নাও বলি… তাহলে সেই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সরবারহ করা যাচ্ছে না। কার ভয়ে?

তিনি বলেন, অথচ ১৯৭৮-৭৯- এর দিকে সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি (জিয়াউর রহমান) তার কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্যোত্ত হয়ে গেছে, তারা আমাদের রাষ্ট্রকে রক্তচক্ষু দেখায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com