• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনসম্মুখে শ্রাবণ, কতটা সুস্থবোধ করছেন?

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৪:১৮
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৪:১৮

988898

জনসম্মুখে শ্রাবণ, কতটা সুস্থবোধ করছেন?

নিউজ ডেস্ক
সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির পর মঙ্গলবার প্রথমবারের মতো জনসম্মুক্ষে দেখা যায় ছাত্রদলের সদ্যসাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। গত ৮ আগস্ট অসুস্থতাজনিত কারণ দেখিয়ে শ্রাবণকে ছাত্রদলের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর এদিন ঢাকার একটি আদালতে হাজিরা দিতে যান তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে শ্রাবণের পাশে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদলের মেহেবুব শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকরাসহ কেন্দ্রীয় কমিটির এবং বিভিন্ন ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা এবং বিএনপিও ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

শ্রাবণের জনসম্মুখে আসার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মারজান বলেন, ‘গত সাত ডিসেম্বর পল্টন থানার একটি মামলায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আজ (মঙ্গলবার) হাজিরা দিতে আদালতে যান।’

তিনি বলেন, ‘শ্রাবণ ভাই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। আশা করি সপ্তাহখানেকের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন।’

9888749

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘শ্রাবণের সঙ্গে আমার কথা হয়নি। তাকে আদালতে দেখেছি।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আজ (মঙ্গলবার) একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়েছে। শ্রাবণ আমাকে জানিয়েছেন তিনি বাসায় থেরাপি নিচ্ছেন। সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে।’ তবে শ্রাবণ কী ধরনের অসুস্থতায় ভুগছেন তা জানেন না বলে জানান সেলিমুজ্জামান সেলিম।

অসুস্থতার বিষয়ে জানতে চাইলে শ্রাবণ বলেন, ‘আমি এখনো চিকিৎসাধীন। আজ (মঙ্গলবার) একটি মামলায় হাজিরা দিতে ঢাকার সিএমএম কোর্টে গিয়েছিলাম। সবার সঙ্গে দেখা হয়েছে, ভালো লাগছে।’

কী ধরনের অসুস্থতায় ভুগছেন- জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ১৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেন ভূমিকা রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন। দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাই।’

এর আগে গত ৮ আগস্ট ছাত্রদলের সভাপতির পদ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনটির একাংশের অভিযোগ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া। তারই ‘কূটচালে’ শ্রাবণ সভাপতির পদ হারিয়েছেন। যদিও বকুল তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে বলেছেন, এটা গোয়েন্দা সংস্থার অপপ্রচার। যখনই সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে তখনই তারা এ ধরনের প্রচার চালিয়ে বিভ্রান্ত করতে চায়।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দাবি, ‘ছাত্রদলে গোয়েন্দা সংস্থার কোনো লোক নেই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com