• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৪:৫৩
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৪:৫৩

96002 13

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল সাড়ে ৯টায় ওই সংলাপ শুরু হয়।

অনুষ্ঠিত যৌথ সংলাপে খেলাফত মজলিসের আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রতিনিধি দলে আরো ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ কাসেমী, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার মধ্যে খেলাফত মজলিস ১৪০টি বিষয়ে একমত, ১০টি বিষয়ে দ্বিমত এবং ১৫টি বিষয়ে আংশিক একমত পোষণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com