• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুরু

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৩:২১
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৩:২১

9601 12

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুরু

বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৪ দফা আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট।

এর আগে সকাল থেকে জোটের মধ্যে থাকা দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোটের মধ্যে থাকা শীর্ষ নেতাদের সবাই সমাবেশে এসে পৌঁছাননি।

জোটের মধ্যে থাকা দলগুলো হলো-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনিসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা।

এদিকে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্য দিনের তুলনায় ব্যাপক সংখ্যক পুলিশকে প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বর্তমান সরকার পদত্যাগ, রাষ্ট্র মেরামত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে আজ সারাদেশে গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো।

বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য ও দুপুর ২টায় জাতীয়তাবাদী সমমনা জোটের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে।

এলডিপিও দুপুর ২টায় পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com