• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৯:২০
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৯:২০

9600021452

জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সারাদেশে ছড়িয়ে দিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের (বিএনএলএম) ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এ বি এম রফিকুল হক তালুকদার রাজাকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবীদের এক সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সকল জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধ করে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবির আন্দোলন জোরদার করার ঘোষণা দেয়া হয়। এ সময় অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে জনগণ যাতে ভোটের অধিকার ফিরে পায় এবং দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েমের লক্ষে সারাদেশে আইনজীবীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শাহ আহমেদ বাদল, মো: আবুল কাশেম, ড. শামসুল আলম, এস এম খালেকুজ্জামান, শরিফ ইউ আহমেদ, জুলফিকার আলী জুনু, এস এম আরিফুল ইসলাম, মো: মোস্তাক আহমেদ, মনির হোসেন, মো: ওবায়দুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, সওকত উল্লাহ খান, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com