• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ২:০৪
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ২:০৪

966325478 1

জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না

জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না জানিয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি (জাপা) সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করলো কি না তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না।

শনিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে ভিন্ন।

তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।

এর আগে শনিবার বিকেলে জাতীয় পার্টির এমপিদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।

আহমেদ আজম খান বলেন, বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টি এমপিদের বলবো, আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করে জনতার কাতারে চলে আসুন। জনগণ আর এক মুহূর্তও এই সরকারকে চায় না।

তার আগে সরকার হটাতে ও চলমান আন্দোলনকে বেগবান করতে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত এমপি। দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা সমাবেশে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার আগে দলের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com