• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় সংসদ নির্বাচনে যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৪
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৪

96585

জাতীয় সংসদ নির্বাচনে যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৯টি আসনের ব্যালটে থাকছে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। এর মধ্যে ৮টি আসন বিএনপি তাদের রাজনৈতিক মিত্রদের ছেড়ে দিয়েছে। অপর ১টি আসনে ঋণখেলাপির দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৫টি মিত্র দলকে মোট ৮টি আসন ছেড়ে দেয় দলটি। এসব আসনে বিএনপি প্রার্থী না থাকায় ব্যালটে ধানের শীষ প্রতীকও থাকছে না।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সর্বোচ্চ ৪টি আসন দেওয়া হয়েছে। এ ছাড়া একটি করে আসন দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি এবং গণঅধিকার পরিষদকে। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। ফলে ওই আসনেও বিএনপির কোনো প্রার্থী থাকছে না এবং ব্যালটে ধানের শীষ প্রতীক অনুপস্থিত থাকবে।

জোট শরিকদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে চারটি আসনে নির্বাচন করছে। সিলেট-৫ আসনে দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (মাথাল), ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (কোদাল), পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ট্রাক) এবং ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি) নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে দেশের ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com