• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতেরও ফের ৩৬ ঘণ্টা অবরোধ

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৪
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৪

9858969 2

জামায়াতেরও ফের ৩৬ ঘণ্টা অবরোধ

নিউজ ডেস্ক
ফের আগামী মঙ্গলবার ভোর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অপর এক বিবৃতিতে তিনি বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ১০ ডিসেম্বর রোববার ঢাকা মহানগরী দক্ষিণ শাখা জামায়াতে ইসলামী যাত্রাবাড়িতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি শেষে পুলিশ অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা করে টিয়ারসেল ও গুলিবর্ষণ করে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এছাড়া পুলিশ দিনাজপুর, বরগুনা ও নাটোর থেকে তিনজন মহিলাসহ ২৮ জনকে গ্রেফতার করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা পুলিশের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করছি।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com