• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ৩:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ৩:৪২

9603 6

জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। এসময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করতে রাশিয়া আগ্রহী বলে জানান তিনি। নির্বাচনের সময় নিয়েও দু-পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com