• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামী দলের নেতারা

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৫৭
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:৫৭

96666639 4

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামী দলের নেতারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় গেছেন ইসলামী রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। রবিবার (২০ জুলাই) বিকেলে ইসলামী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জামায়াত আমিরের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ জামায়াতে ইসলামীর আমিরের বাসায় গিয়ে খোঁজখবর নেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগর উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপুলের স্বত্বাধিকারী জনাব সাইফুল সাগর প্রমুখ।

এসময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামায়াত আমির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com