• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত শেখ হাসিনার জন্য কলাপাতার গেট তৈরি রেখেছে : গোলাম পরওয়ার

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:০৮
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১:০৮

98888745

জামায়াত শেখ হাসিনার জন্য কলাপাতার গেট তৈরি রেখেছে : গোলাম পরওয়ার

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি করে রেখেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) শরীয়তপুর জেলার ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সে স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াত নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাব নাকি পিছিয়ে থাকব সে ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম।

বক্তব্য দেন- জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমির মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমির মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমির মাস্টার বেলায়াত হোসেন, জেলা-উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com