• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৬
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৬

96222020

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে দাওয়াত পত্র পৌঁছে দেন।

শনিবার চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়।’

এতে সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, ‘রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।’

এ সময়ে বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com