• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৫
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৫

966652325

জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের জনসভায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণ অধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

জামায়াতে যোগদানকারীরা হলেন, জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সাবেক সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা।

জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের পাশাপাশি প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন।

পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। এসব কারণেই তারা দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন, গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের দলে যোগদান করেছেন।

আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com