• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৯:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৯:৫৬

9855552 4

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

বাকৃবি প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট জামে মসজিদে ওই দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন বাকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক এ.এম. শোয়েবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com