• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:০১
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:০১

96585

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেই ক্ষতি আমাদের পূরণ হবার নয়। তার জীবদ্দশায় তিনি স্বামী হারিয়েছেন। সন্তান হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার ডাক্তাররা একাধিকবার বলেছিলেন যে দেশের বাইরে উন্নত চিকিৎসার না করা হলে তার জীবন বিপন্ন হবে। তবুও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাননি।

তিনি বলেছেন, বাংলাদেশের বাইরে তার এক ইঞ্চি জমি নাই। এক ইঞ্চি মাটিও নাই। এদেশের মানুষ আমার সন্তান। এই দেশের মাটি আমার জায়গা। এরকম দেশপ্রেমিক একজন নেত্রী চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি যা কখনো পূরণ হওয়ার নয়।

তিনি আরো বলেন, এদেশের গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপন লড়াই করেছেন। আপোসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদের কাছ থেকে গণতন্ত্র রক্ষা করেছেন ও এমনকি শেখ হাসিনাকেউ হারিয়েছেন। তিনি একই সাথে দুটি সফলতা এনে দিয়েছেন বাংলাদেশের।

জনগণের কাছে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যা অকল্পনীয় উল্লেখ করে অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন জান্নাত বাসী হোন। আশা করি তার স্বপ্ন বাংলাদেশের বাস্তবায়ন হবে। বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে এবং আর ফ্যাসিবাদের উত্থান হবে না।
এসময় ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা শিক্ষক সংগঠন থাকা উচিত মনে করে ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজে হাতে আমাদের এই সংগঠনটি করে দিয়েছিলেন। সেই থেকেই ইউট্যাবের যাত্রা শুরু।

তিনি বলেন, আমরা ম্যাডামের নেতৃত্বে দেশের বড় বড় আন্দোলনে ইউট্যাব ওনার পাশে ছিলাম। তিনি গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আন্দোলন করে গিয়েছেন। তার কারণেই আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিজয় হয়ে দেশকে পরিচালনার সুযোগ পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম, লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com