• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব’র শ্রদ্ধা

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৯
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৯

965965985

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব’র শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হবে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, সেই সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুসম্পন্ন করা যায়, সুসংগঠিত করা যায় এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া নিষ্পন্ন করা যায় সেটিরই আমরা চেষ্টা করব।

তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছে ও সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে তার যে ঘোষিত কর্মসূচি জনগণের স্বার্থে, মানব কল্যাণে এবং সামাজিক সুরক্ষাসহ কাঠামোগত উন্নয়নে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপ যাতে সুচারুভাবে পরিচালিত হয়, সেই বিষয়টি এবং জনকল্যাণে তার একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, সরকারের প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি আজ জনগণের কাছে জনপ্রিয় কারণ এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন।

তিনি বলেন, তারা নারীর ক্ষমতায়ন, দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই আজ জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। এখন তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার কিছু কর্মসূচিও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। দলের নেতাকর্মীরা সেই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। আমরা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরব। এতে বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়ত দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারম্যান শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা, যাতে তারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com