• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:০১
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:০১

9655528

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিক শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করতে আসেন মির্জা ফখরুল। গাড়ি থেকে নেমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত এবং কিছু সময় দাঁড়িয়ে দোয়া-মোনাজাত করেন।

সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গাড়িতে উঠে চলে যান। এ সময় একান্ত সহকারী ইউনূছ আলী তার সঙ্গে ছিলেন।

এদিকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকার একদিন পর বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয়েছে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল।

এরপর নেতাকর্মীরা ফুল নিয়ে নিয়ে তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন, কায়মনোবাক্য দোয়া করছেন আল্লাহর দরবারে ‘পরপারে ভালো থাকেন’।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাহিত করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতা-কর্মীরা ভিড় করে, ঢল নামে বিজয় সরণি সড়কে।

সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেওয়া হলেও সমাধিস্থলে প্রবেশ পথে নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষের প্রবেশ করতে দেয়নি। পরে বেলা ১২টার দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা কবর জিয়ারতের ‍সুযোগ পায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com