• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়া পরিবারকে হেয় করার ঘৃণ্য প্রক্রিয়া শুরু করেছে এই সরকার : ড্যাব

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৩:০২
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৩:০২

9662325

জিয়া পরিবারকে হেয় করার ঘৃণ্য প্রক্রিয়া শুরু করেছে এই সরকার : ড্যাব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের নির্দেশের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম আজ শনিবার এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টার অংশ হিসেবে জিয়া পরিবারকে হেয় করার ঘৃণ্য প্রক্রিয়া শুরু করেছে এই সরকার।

তারা বলেন, বর্তমান অবৈধ ভোটারবিহীন ফ্যাসিবাদী সরকারের কর্তৃত্ববাদী কুশাসন থেকে এদেশের জনগণকে মুক্ত করার আন্দোলন যখন ক্রমবর্ধমানভাবে একদফা সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে তখন উক্ত গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার অপপ্রয়াসই হচ্ছে এই হীন আদেশ।

হামলা, মামলা, খুন-গুম, চরিত্র হরণ করে কখনও ফ্যাসিবাদ টিকতে পারেনি এবং গণতান্ত্রিক আন্দোলনকেও স্তব্ধ করা যায়নি। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই গণআন্দোলনও সরকারের সকল রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে বন্ধ করা যাবেনা।

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, অনতিবিলম্বে এই ধরনের মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। নতুবা চলমান গণআন্দোলনকে আরো গতিশীল করে চিকিৎসকসহ সকল পেশাজীবী সংগঠন জনগণকে সাথে নিয়ে একদফা সরকার পতনের মাধ্যমেই এইসব অপচেষ্টার জবাব দিবে ইনশাআল্লাহ।

9663695

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com