• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:০৭
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:০৭

JA960008

জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নৌ পরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ কাজী মোখতার হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েক হাজার নেতাকর্মী।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যখনই দেশে সংকট এসেছে, তিনি সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে ক্রান্তিকাল দূর করেছেন। বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে গণতন্ত্র অবরুদ্ধ করে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। সেই দুঃসময়েও শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথের লড়াই করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন। তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণার উৎস। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রামে তার আদর্শ আমাদের পথ দেখায়।’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একটি দল গঠন করেননি, তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদের এক সুতোয় গেঁথেছিলেন। আজ আমরা তার সমাধিতে দাঁড়িয়ে শপথ নিচ্ছি— যেকোনো মূল্যে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে। বর্তমান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তাদের ‘শহীদ জিয়া অমর হোক’, ‘জিয়া তোমার চেতনা, আমাদের প্রেরণা’ ইত্যাদি স্লোগানে শেরেবাংলা নগর এলাকা মুখরিত হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com