• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো রায়হানের পাশে তারেক রহমান

প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫ ১:০৫
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ১:০৫

9600025 2

জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো রায়হানের পাশে তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।

শুক্রবার তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম বরিশাল শহরে কালিবাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রশ্রিুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা গেছে, মো: রাইয়ান আহমেদ রায়হান পরিবারের বড় সন্তান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। কারারক্ষী বাবার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালিয়েছেন।

গত বছরের ৪ আগস্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় বুলেটের ৫৬টি স্প্রিন্টার তার মুখমণ্ডলে বিদ্ধ হন, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ডা: জামশেদ আলী, ডা: মিজানুর রহমান, ডা: রিয়াদুর রহমান, ডা: মহিবুল্লাহ, ডা: ফয়সাল খান, ডা: সৈকত, ডা: রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com