• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই শহীদের আত্মত্যাগেই আপনি প্রধানমন্ত্রী, ৭২-এর সংবিধানে নয়: ফুয়াদ

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৩৭
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৩৭

960036

জুলাই শহীদের আত্মত্যাগেই আপনি প্রধানমন্ত্রী, ৭২-এর সংবিধানে নয়: ফুয়াদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি শুধুমাত্র জুলাই শহীদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, ৭২-এর সংবিধানের কারণে নয়।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রমুখ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলেই আজ আপনারা ক্ষমতায়। সেই রক্তের ঋণ অস্বীকার করার কোনও সুযোগ নেই।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘‘আপনারা যদি বারবার ৭২-এর সংবিধানের দোহাই দেন, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনও পদত্যাগপত্র পাননি, তাহলে কি এখনও আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন?’’

তিনি আরও বলেন, “বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক। আর বর্তমান সরকারের একমাত্র বৈধতা এসেছে চব্বিশের গণঅভ্যুত্থান থেকে, সংবিধান থেকে নয়।”

ফুয়াদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদের’ প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। জনগণের জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না।

সরকারকে উদ্দেশ্য করে ফুয়াদ বলেন, জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও বিকল্প নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com