• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলুম অত্যাচার করে শেখ হাসিনা সম্রাজ্ঞী হতে চান: রিজভী

প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:১১
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ৬:১১

966658 2

জুলুম অত্যাচার করে শেখ হাসিনা সম্রাজ্ঞী হতে চান: রিজভী

নিউজ ডেস্ক
অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসক হিটলারের জুলুম অত্যাচার নিয়েছে কিন্তু তার দেশ প্রেম নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অনেকেই বলে শেখ হাসিনা হিটলারের মত। তিনি হিটলারের জুলুম অত্যাচার নিয়েছে কিন্তু তার দেশ প্রেম নেয়নি। তিনি এই দেশের জনগণের ওপর জুলুম অত্যাচার করে সম্রাজ্ঞী হতে চান। এটা বাংলার জনগণ মেনে নেবে না।

শুক্রবার (১৮ আগস্ট) দয়াগঞ্জে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের আনন্দবাজার পত্রিকায় লিখেছে, ভারতের কূটনীতিকরা আমেরিকাকে বলেছে, হাসিনাকে সরালে ভারত ও আমেরিকার জন্য সুখকর হবে না। আমরা ভারতের কূটনীতিকদের বলি শেখ হাসিনা গোটা দেশকে উপনিবেশ করে তুলেছে। আমাদের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমাদের সংগ্রাম আমেরিকার ঐতিহ্য, ভারতের ঐতিহ্য, কেন আপনারা এ ধরনের কথা বলছেন?

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, সুষ্ঠু ভোটের জন্য। শেখ হাসিনা আর সুষ্ঠ ভোট কি এক জিনিস? হাসিনা ও সুষ্ঠু ভোট এক জিনিস না। কেউ যদি বলে বঙ্গোপসাগরের পানি মিঠা পানি এটা কি সত্য? কেউ যদি বলে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি সত্য? এটাও সত্য নয়।

নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে রিজভী আরো বলেন, এই তীব্র রোদ আর গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে আপনারা অনেকেই হাত-পা হারিয়েছেন আহত হয়েছেন অনেকে শহীদ হয়েছে। তারপরেও আপনারা মিছিল থেকে সমাবেশ থেকে আন্দোলন থেকে পিছিয়ে যাননি। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে গণমিছিলে আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com