• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবেনা রাষ্ট্রকে জিম্মি করা থেকে বিরত থাকুন : রব

প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ২:৫৪
আপডেট: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ২:৫৪

A5B72DDB F739 4146 871F 91EE7233FC32

জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবেনা রাষ্ট্রকে জিম্মি করা থেকে বিরত থাকুন : রব


নিউজ ডেস্ক

রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ বিশেষ দ্বাদশ সংসদের পাতানো নির্বাচন থেকে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।

আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে।

রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনক্রমেই গ্রহনীয় হতে পারে না।
বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে কেবলমাত্র ইচ্ছা পূরণের নির্বাচনের মাধ্যমে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, ভবিষ্যতে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে।

এই নির্বাচনী তফসিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহুর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য।

চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি- কোন অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com